• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯
সর্বশেষ :
সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারন সভায় শেখ তন্ময় এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

প্রতিনিধি: / ৫৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় মঙ্গলবার  (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ রশীদীর সঞ্চালনায় সভায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের আসবাবপত্র ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র বাগেরহাট–২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শেখ তন্ময় এমপির
ব্যক্তিগত সহকারি এইচ এম শাহিন বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ জাতির বিবেক তাদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়।এইচ এম শাহিনতিনি আরো বলেন ,বাগেরহাট সহ দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে  বাগেরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ শেখ তন্ময়ের পাশে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব সার্বক্ষণিক পাশে থাকবে বলে আমি মনে করি ।প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন, আমাদের এই পথচলায় মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়কে পাশে পেয়ে আমরা গর্বিত। আমরা তার সুসাস্থ্য ও দির্ঘায়ু কামনা করছি। এ সময়  বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ ওয়াদুদ,  যুগ্ম সম্পাদক এস এম মাহামুদ হাসান, অর্থ সম্পাদক তানভীর আহমেদ সোহেল, কার্যনির্বাহী সদস্য  এ কে আসাদ, খান মাহবুবুর রহমান বাদল, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান ফকির, মেহেদী হোসেন, শেখ ইকবাল হোসেন সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন মূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com