• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

দেবহাটায় র‍্যাবের অভিযানে ১ হাজার বোতল কোরেক্স-ফেন্সিডিলসহ আ*ট*ক ৩

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ মার্চ, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স ও ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত প্রায় পৌনে ২টার দিকে উপজেলার কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল অভিযান চালায়। এ সময় ৯৯৫ বোতল কোরেক্স ও মেয়াদোত্তীর্ণ ১১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

 

অভিযানে গ্রেপ্তাররা হলেন—
হাসানুর কারিকর (পিতা: মৃত আজিজ কারিকর, গ্রাম: কুলিয়া),
মনিরুল ইসলাম (পিতা: সোহরাব হোসেন সরদার, গ্রাম: হাড়দ্দহ) এবং মুসা করিম (পিতা: জিয়া উদ্দীন গাজী, গ্রাম: হাড়দ্দহ)।

 

র‍্যাব সূত্র জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়।

 

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হন র‍্যাব-৬ সিপিসি-১-এর এসআই সানাউল্লাহ। মামলা নম্বর- ১৪, তারিখ- ১ মার্চ ২০২৬।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com