• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫
সর্বশেষ :
দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ

অনলাইন ডেস্ক / ৪৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সারাদেশের সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে স্ব-স্ব পুলিশ লাইনস, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ সদর দপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

 

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব-স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ কাল ৮ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, এসব ভুলের কারণে ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি।

 

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। তার স্থানে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. ময়নুল ইসলামকে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com