সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে শারীরিক প্রতিবন্ধী শিশু বর্ষার চলাচল সহজ করতে হুইল চেয়ার প্রদান করেছে সদর উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ নভেম্বর) বিকালে সদর উপজেলা কার্যালয়ে শারিরীক প্রতিবন্ধী শিশু বর্ষাকে এই সহায়তা প্রদান করা হয়।
শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনযাত্রা সহজ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষাকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সামাজিক দায়িত্ববোধ, মানবিক সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকারকে প্রতিফলিত করে।
https://www.kaabait.com