• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০০
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

ভারতের দিন শেষ ১৭১ রানে এগিয়ে

প্রতিনিধি: / ৮৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে দাপুটে শুরুই করেছিল ইংল্যান্ড। প্রথমে দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির ৫৯ রানের জুটি। ডাকেট ২১ রানে আউট হওয়ার পর ওলি পোপকে নিয়ে আরো বিধ্বংসী হয়ে ওঠেন ক্রাউলি। দুজনের ৬৪ রানের জুটি। ক্রাউলি ৭৮ বলে ৭৬ রান করে ফেরার পর ইনিংসের বাকি গল্পটা জাসপ্রিত বুমরাহর। ইংলিশ ব্যাটিং লাইনআপকে রীতিমতো গুটিয়ে দিয়েছেন বুমরাহ। একে একে তুলে নেন পোপ (২৩), জো রুট (৫), জনি বেয়ারেস্টো (২৫), বেন স্টোকস (৪৭), টম হার্টলি (২১) ও জেমস অ্যান্ডারসন (৬)। ইনিংস শুরু করেও বুমরাহর আগুনে সেগুলো বড় করতে পারেননি ইংলিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত ২৫৩ রানে অলআউট হয় সফরকারীরা। বুমরাহ ছাড়া তিন উইকেট নিয়েছেন লেগ স্পিনার কুলদীপ যাদব। একটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং শুরু করে ভারত। ২৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। রোহিত ১৩ ও জয়সওয়াল ১৫ রানে ব্যাট করছেন। এর আগে ভারতের প্রথম ইনিংসে নিসঙ্গ শেরপা ছিলেন জয়সওয়াল। টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করে ২০৯ রানে আউট হন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com