• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ভারত নারী ক্রিকেট দল বাংলাদেশে আসছে

প্রতিনিধি: / ৪৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ঘরের মাটিতে বিশ্বসেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়িয়েছে। তবে সিরিজ শেষ হলেও নিগার সুলতানা জ্যোতিদের ফুরসত মিলছে না। অস্ট্রেলিয়ার পরে ভারত নারী দলও আসছে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। গতকাল বিসিবি বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের সূচি প্রকাশ করেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত আসবে আগামী ২৩ এপ্রিল। ২৮ এপ্রিল থেকে শুরু হবে খেলা। অজিদের বিপক্ষে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হলেও ভারত সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ এপ্রিলের পর বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে অনুষ্ঠিত হবে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি হবে আউটার স্টেডিয়ামে। এই ম্যাচ দুইটি মাঠে গড়াবে দুপুর ২টায়। আর বাকি তিন ম্যাচ লাক্কাতুরার মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলো দিবারাত্রির, শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। ৯ মে সিরিজ শেষে ১০ মে বাংলাদেশ ছাড়বে হারমানপ্রীত কর বাহিনী। গেল বছরের জুলাইয়ে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলেন ভারতের নারী ক্রিকেটাররা। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক সেই আসর শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে অস্ট্রেলিয়া টাইগ্রেসদের বিপক্ষে প্রথম বারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলল। ভারতও আসছে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com