• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

ভিডিও কল করার নিয়ম ইনস্টাগ্রামে

প্রতিনিধি: / ১০৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আইটি: মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সারাক্ষণ ছবি, রিলস শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন অনেকে। তবে ফেসবুকের মতো অনেক ফিচারই পান না প্ল্যাটফর্মটিতে। এবার ইনস্টাগ্রামেও ভিডিও কলের সুবিধা আনলো মেটা।
দেখে নিন কীভাবে করবেন-
>> প্রথমে ইনস্টাগ্রাম খুলতে হবে।
>> এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো ডাইরেক্ট মেসেজ আইকন আছে, সেটা ট্যাপ করুন।
>> যাকে ভিডিও কল করবেন, সেই ইউজারকে বেছে নিন।
>> ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা।
>> যার কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা তার ব্যাপার।
এছাড়া ইনস্টাগ্রামে ভিডিও কল চলার সময়েই কিছু মজার কাজ করা যায়, দেখে নিন সেগুলো-
>> ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে।
>> দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে।
>> ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়।
>> কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com