• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১১
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

ভুলে ইফতার করে ফেললে রোজা হবে কী?

প্রতিনিধি: / ৫০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

ধর্ম: ইসলামের পরিভাষায় রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় ও যৌনমিলন থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণরেখা থেকে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয়। অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ কোরো।’ (সুরা বাকারা: ১৮৭) সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে অসাবধানতার কারণে বা সময়ের ব্যাপারে সঠিক জ্ঞান না থাকায় কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে। সুবহে সাদিক হওয়ার পর সাহরি খেলে বা সূর্যাস্ত হয়েছে ভেবে ভুল সময়ে ইফতার করলে রোজা ভেঙে যাবে। রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। তবে এ সব কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। রোজা থাকার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে ভুলবশত খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে রোজা ভেঙে যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com