• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

মহম্মদপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৫৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
মহম্মদপুরে জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

 

 

এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সমবায়বৃন্দ ও নানা শ্রেনিপেশার মানুষের উপস্থিতিতে একটি র‍্যালি বের হয়।

 

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।  পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী।

 

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ওসি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, সদস্য সচিব ও সাবেক সফল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান এবং জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কবির হুসাইন।

 

 

আরো বক্তব্য দেন ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ ও সমবায়ভোগী কামনা পারভীন।  আলোচনা সভা শেষে দশজন সমবায় ভোগীদের হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com