• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৭
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

মালিকসহ তিনজনকে হত্যা চাকুরিচ্যুত করায় , পরে আত্মহত্যা

প্রতিনিধি: / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : চাকুরিচ্যুত করায় কোম্পানির মালিকসহ তিনজনকে গুলি করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে মিশরীয় এক ব্যক্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়, গ্রিসের রাজধানী অ্যাথেন্সে একটি জাহাজ কোম্পানিতে এ ঘটনা ঘটে। গ্রিক সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, কয়েকদিন আগে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন অভিযুক্ত ওই ব্যক্তি। এর প্রতিশোধ নিতে তিনি অফিসে ঢুকেই তিনজনকে জিম্মি করে গুলি করে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রই হত্যায় ব্যবহার করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই জাহাজ কোম্পানির এক কর্মী সাংবাদিকদের বলেন, আমি প্রথম দুটি গুলির শব্দ শুনে সিঁড়ির দিকে এগিয়ে যাই, কী হচ্ছে দেখার জন্য। আমি দেখি দুজন নিচে নামছে আর বলছে, আরিস বন্দুক নিয়ে এসেছে, গুলি করছে। আমি গ্যারেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি। পুলিশ জানায়, অস্ত্রধারী ব্যক্তি ভবনে ঢুকে দুজন পুরুষ ও একজন নারী কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে নিজের ওপরও গুলি চালান। অস্ত্রধারী ব্যক্তি মিশরের নাগরিক, তার বয়স ৭০ বছর। নিহতদের মধ্যে কোম্পানির মালিকও রয়েছেন বলে জানায় পুলিশ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com