• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

মোরেলগঞ্জের পঞ্চকরন  ইউনিয়নে চাল পেলেন ৯৯৫ জন সুবিধাভোগী

প্রতিনিধি: / ৭১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ:  বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহয়তা কর্মসূচির বিশেষ ভিজিএফ চাল পেলেন ৯৯৫ পরিবার।
বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯টি ওয়ার্ডের ৯৯৫ জন সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একে এম ইখতিয়ার উদ্দিন, ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার,  আব্দুল লতিফ, মশিউর রহমান, খলিলুর রহমান, পারভেজ হাওলাদার, শামীম শেখ, সংরক্ষিত ইউপি সদস্য হাফিজা খানম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

চাল বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, ঈদুল ফিতরের উৎসব ঘরে ঘরে পৌছে দিতে প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার দরিদ্র পরিবার ও সাধারণ মানুষের জন্য এ খাদ্য সহয়তা সঠিকভাবে সুবিধাভোগীদের হাতে বন্টন করাই দায়িত্ব। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com