• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৭
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

মোরেলগঞ্জের সিজারের সময় গৃহবধূর মৃত্যু,বেঁচে আছে নবজাতক

প্রতিনিধি: / ৬৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট মোরেলগঞ্জে রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  সিজারিয়ান অপারেশন করতে গিয়ে মোসা খুকু (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
 সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে, নিহত নারীর  স্বামীর নাম আবু সুফিয়ান।ঘটনাস্থলে গিয়ে জানা যায় মোরেলগঞ্জ রাইসা ক্লিনিকের ডাক্তার  রাহুল দেব বিশ্বাস এর তত্ত্বাবধানে সিজারের সময় একটি কন্যা সন্তানের জন্ম হলেও অপচিকিৎসায় খুকু বেগম মৃত্যুবরণ করেন। নিহতের নবজাতক সুস্থ রয়েছে।
ঘটনার পরে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে স্বামীর কাছ থেকে মুচলেকা নিয়ে ওই নারীর লাশ ক্লিনিক থেকে বের করে দেয়। মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
ভুল সিজারের মাধ্যমে রোগী মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে  ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে রাইসা ক্লিনিকের ডাক্তার রাহুল এর কাছে জানতে চাইলে ভীষণ ব্যস্ত আছেন বলে মোবাইল কেটে দেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন,সিজারের মাধ্যমে রোগী মৃত্যুর খবর পেয়ে ওই ক্লিনিকে পুলিশ পাঠিয়েছি,তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যাবস্হা নিবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com