• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬
সর্বশেষ :
৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ পাটকেলঘাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের

মোরেলগঞ্জে আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৪৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

মো. আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর সভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ পৌর শহরে দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যার একটি হলো পৌরসভা ১ নং ওয়ার্ড বারইখালীর আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও অন্যটি মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠ। একই সময় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলিমগন অংশ গ্রহণ করেন।

বিশ্ব মুসলিম উম্মাহ’র প্রধান উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এ জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর মেয়র এস,এম মনিরুল হক তালুককদার, উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতান ও থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ সামসুদ্দূন। এ সময় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজামসহ বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলিমগন উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকাল ৮টায় পৌর ও উপজেলা শহরের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মুসল্লিগন এ দুটি মাঠে একত্রিত হয়ে জামাত আদায় করেন। মোরেলগঞ্জ পুরাতন থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল হাসান খানের পরিচালনা ও ইমামতিতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত আদায় করেন।

জামাত পূর্ব শুভেচ্ছা বক্তব্যে পৌর মেয়র এস,এম মনিরুল হক তালুককদার মোরেলগঞ্জ পৌর শহরের বসাবসরত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে একত্রিত হয়ে ঈদের জামাতে সামিল হতে নিদৃষ্ট একটি ঈদগাঁহ মাঠের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতান বলেন, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের দায়িত্বে থেকে এ শহরের সকল মুসল্লিদের নিয়ে চাকুরীর সুবাদে দু’বছর ধরে এ মাঠে জামাতে অংশ গ্রহণ করতে পেরে আমি আনদ্দিনত।

অপরদিবক শুভেচ্ছা বক্তব্যে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন অন্যান্য এলাকার চেয়ে রমজান মাসে মোরেলগঞ্জের আইন শৃঙ্খলা ভাল থাকায় তিনি এ এলাকার সর্বাস্তরের জনগনকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com