• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিনে আশ্রায়ণ প্রকল্পের ৮০ পরিবার পেলেন ইফতার সামগ্রী

প্রতিনিধি: / ৩৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মোঃ আল আমিন শেখ: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আশ্রায়ণ প্রকল্পের ৮০টি পরিবার পেলেন ইফতার সামগ্রী। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার সামগ্রী বিতরণ। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে না না কর্মসূচি পালিত।

রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলার পৌরপার্কে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-০৪ আসনের সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শফিকুর রহমান লাল, সাবেক অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন।

অন্যান্যোর মধ্যে আলোচনা করেন, আওয়ামী লীগ নেতা এইচ এম মাহমুদ আলী, শেখ হারুন-অর রশিদ, অহিদুজ্জামান মনা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, মো. হুমায়ুন কবির মোল্লা, মো. সাইফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইলিয়াস হোসেন দুলাল, শ্রমিক লীগ নেতা মো. জালাল উদ্দিন তালুকদার, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা মো. নুরুন্নবী পরাগসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত ও তাবারক বিতারণ করা হয়। পরে প্রধান অতিথি সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারা দেশে পবিত্র রামজান মাসে আশ্রায়ন প্রকল্পগুলোতে ইফতার সামগ্রী বিতারণের অংশ হিসেবে মোরেলগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ী আশ্রায়ন প্রকল্পের ৮০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতারণ করেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে একই দিন সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ, প্রশাসন, মোরেলগঞ্জ থানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণসহ নানা কর্মসূচি পালন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com