• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৫
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

মোস্তাফিজ হায়দরাবাদের বিপক্ষে খেলবেন না

প্রতিনিধি: / ৯০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে অভিষেক ম্যাচে বাজিমাত করেন মোস্তাফিজুর রহমান। শীর্ষ উইকেটশিকারির পুরস্কার পার্পল ক্যাপ জয়ের দৌড়ে এখন পর্যন্ত তিনিই এগিয়ে। বাংলাদেশের এই পেসারকে পরের ম্যাচে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ৫ এপ্রিল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে চেন্নাই। সাবেক ক্লাবের বিপক্ষে মোস্তাফিজের খেলতে না পারার কারণ, তিনি গত মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। জুনের বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়েছেন তিনি। বিসিবি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, চেন্নাইয়ের চতুর্থ ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজের। আগামী সপ্তাহে ভারতে ফিরবেন তিনি। আশা করা হচ্ছে, আগামী ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মোস্তাফিজ বল করবেন। তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com