• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

যুক্তরাজ্যের ৮০ লাখ মানুষ চাকরি হারানোর শঙ্কায়

প্রতিনিধি: / ৫৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিদেশ : চাকরি হারানোর শঙ্কায় দিন পার করছে যুক্তরাজ্যের ৮০ লাখ মানুষ। দি ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ (আইপিপিআর) এক এক গবেষণা প্রতিবেদনে বলেছে, এআইয়ের কারণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে নারী, অল্প বয়সী কর্মী ও স্বল্প মজুরির কর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের বেশির ভাগ প্রতিষ্ঠান অটোমেশন হয়ে যাচ্ছে। ফলে এন্ট্রি লেভেল, পার্ট টাইম ও প্রশাসনিক ক্ষেত্রে চাকরিরতরা সবচেয়ে ঝুঁকিতে পড়েছেন। এআই প্রযুক্তি ব্যাপকভাবে চালু হলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যে প্রচুর মানুষ চাকরি হারাবে বলে মনে করছে আইপিপিআর। আইপিপিআর বলেছে, যুক্তরাজ্যের কোম্পানিগুলো জেনারেটিভ এআই প্রযুক্তির দিক ঝুঁকছে। এই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট, ডাটা ও সফটওয়্যার কোড তৈরি করা যায়। ফলে এসব কাজ যারা করেন, তারা স্বাভাবিকভাবেই চাকরি হারাবেন। আইপিপিআরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের শ্রমবাজারে এরই মধ্যে এআইয়ের ধাক্কা অনুভ‚ত হতে শুরু করেছে। কারণ একের পর এক কোম্পানি এআই প্রযুক্তি গ্রহণ করছে। আইপিপিআর জানিয়েছে, প্রতিবেদনটি তৈরি করতে তারা যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন ধরনের ২২ হাজার কাজ বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ১১ শতাংশ কাজই অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। ডাটাবেস ম্যানেজমেন্ট বা শিডিউলিং অ্যান্ড স্টকটেকিংয়ের মতো নৈমিত্তিক কাজগুলো আগে থেকেই ঝুঁকিতে ছিল। এখন এন্ট্রি লেভেল, পার্ট টাইম ও প্রশাসনিক কাজগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে। আইপিপিআর সতর্ক করে বলেছে, শিগগরিই এআইয়ের দ্বিতীয় ঢেউ শুরু হবে। তখন ডাটাবেস তৈরি, কপিরাইটিং ও গ্রাফিকস ডিজাইনের মতো কাজগুলোও ঝুঁকির মধ্যে পড়বে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com