• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

যেভাবে একঘেয়ে জীবন থেকে মুক্তি পাবেন

প্রতিনিধি: / ১২৬০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

লাইফস্টাইল: প্রতিদিন তারা একই রুটিন ধরে ঘুম থেকে ওঠে। রুটি-ডাল, ভাজি একটা ডিম খায়, চেনা পথ ধরে যায় পুরনো অফিসে। রোজকার এই গতানুগতিকতা তৈরি করে ভয়ঙ্কর মানসিক চাপ। আমাদের অগোচরেই শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস, অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো রক্তবাহী নালির অসুখ, হাইপারটেনশন, ইস্কিমিক হার্ট ডিজিজের মতো একাধিক সমস্যা। কারও কারও পেটের অসুখ শুরু হয়।দীর্ঘমেয়াদি ক্ষেত্রে স্মৃতিভ্রংশ, ব্রেনের অ্যট্রিফি হওয়ার আশঙ্কাও থাকে। মানসিক সমস্যাও রয়েছে। মনঃসংযোগে ঘাটতি, সৃজনশীল উদ্ভাবনী চিন্তার ঘাটতি ইত্যাদি। সব মিলিয়ে কর্মস্থলে নতুন কিছু করে দেখানোর উৎসাহের অবশিষ্ট থাকে না। শরীর মনে দেখা দেয় প্রবল ক্লান্তি। স্বাভাবিক ক্লান্তি আর এই ধরনের ক্লান্তির মধ্যে একটু তফাত আছে। প্রতিদিন নিয়ম করে নিজেকে প্রকৃতির সংস্পর্শে রাখার চেষ্টা করুন। কাজের টেবিলের পাশে জানালা থাকলে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা গেলে কাজের একঘেয়েমি কাটে। এ ছাড়া যেখানে বসে কাজ করছেন সেখানে প্রকৃতির ছবি রাখুন। দেখবেন ভালো লাগছে। গতিশীল মন ওই ছবি ধরেই পৌঁছে যাচ্ছে কোনো এক পাহাড়ের সন্ধ্যায় কিংবা সামুদ্রিক ভোরে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com