• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৭
সর্বশেষ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত চিংড়িতে জেলি পুশ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৮২০ কেজি চিংড়ি বিনষ্ট খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গু*লি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত মোকাবেলায় দেবহাটায় তাল-খেজুরের বনায়ন শুরু উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক

যে পাঁচ খাবারে ত্বকে অ্যালার্জি হতে পারে

প্রতিনিধি: / ৮৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

লাইফস্টাইল: খাবারে প্রোটিনের গঠন, হিস্টামিন নামক উপাদানের হেরফেরে ত্বকে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। নিয়মিত খাওয়া হয় এমন কিছু চেনা খাবার থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে:
সাধারণত আমাদের দেশে অ্যালার্জি থাকলে কেবল বেগুন, চিংড়ি বা গরুর মাংস বাদ দিয়ে খাবার খাওয়ার চল রয়েছে। কিন্তু এই ধারণা আসলে ভুল। কেননা একেজনের একেক ধরনের খাবারে অ্যালার্জি থাকে। চিকিৎসকেরা বলছেন, খাবারে প্রোটিনের গঠন, হিস্টামিন নামক উপাদানের হেরফেরে ত্বকে অ্যালার্জির সমস্যা বেড়ে যেতেই পারে। তবে শুধু ডিম, চিংড়ি বা বেগুন নয়, নিয়মিত খাওয়া হয় এমন কিছু চেনা খাবার থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। সুস্থ থাকতে বুঝে নিন, কোন কোন খাবারে বেশি সমস্যা হতে পারে।
১. ঝিনুক: এই ধরনের খাবারে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি। শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা কিন্তু এই ধরনের প্রোটিনকে মোটেও ভাল চোখে দেখে না। ফলস্বরূপ ত্বকে প্রতিক্রিয়া দেখা দেয়। তবে সকলেরই যে ঝিনুক খেলে অ্যালার্জি হবে, এমনটা নয়।
২. বাদাম: চিনেবাদাম খেলেও অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে। কারণ, বাদামের মধ্যেও ‘অ্যালার্জেনিক’ প্রোটিন থাকে। এই ধরনের প্রোটিন থেকেও কিন্তু ত্বকে এগজিমার মতো সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া এগুলোও আমিষজাতীয় খাবার। তাই ইমিউন সিস্টেমের ওপর প্রভাব ফেলে বেশি।
৩. গরুর দুধ: সকালের নাস্তায় বা রাতে ঘুমাতে যাওয়ার আগে গরুর দুধ খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। চিকিৎসকরা জানাচ্ছেন, দুধ এবং দুগ্ধজাত খাবার থেকে অ্যালর্জির সমস্যা হতে পারে। সারা শরীরের র্যাশ বেরোনো ছাড়াও বমি, হজমের সমস্যাও হতে পারে। বিশেষ করে শিশুদের দুধে অ্যালার্জি বেশি হয়। একে বলে ল্যাকটোজ ইনটলারেন্স। দুধে যে ল্যাকটোজ নামের উপাদান থাকে তা হজম করার উৎসেচকে সমস্যা থাকে বলেই এমন হয়। আর তাই অ্যালার্জির সমস্যা না থাকলেও দুগ্ধজাত খাবার বেশি না খাওয়াই ভাল।
৪. ডিম: নিয়মিত খাবারে ডিম থাকেই। তাছাড়া ডিম অত্যন্ত স্বাস্থ্যকর খাবারও। তবে ডিমও কিন্তু অ্যালার্জির কারণ হতে পারে। ডিমে অনেকেরই অ্যালার্জি থাকে। ডিমের আমিষ অংশ খেলে অনেকের চোখ লাল হতে পারে, ত্বকে চুলকানি হতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে ডিম তাই না খাওয়াই শ্রেয়।
৫. শস্যজাত খাবার: যব, ভুট্টা, ওট, ময়দা ইত্যাদি খাবারে গøুটেন থাকে, আর অনেকেরই গøুটেনে অ্যালার্জি থাকে। যার কারণে কেক, কুকিজ, পাউরুটির মতো তৈরি খাবার থেকেও অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির ঝুঁকি এড়াতে তাই এমন কিছু বেশি না খাওয়াই ভাল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com