• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬
সর্বশেষ :
কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ

মো: আল মামুন / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মে, ২০২৬

তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ৯৯ নং ঝড়গাছা দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুল মজিদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বাছাই কমিটির সদস্যরা রবিবার (১৭ই মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

 

কমিটিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রাহাত খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাবলুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রভাষ কুমার দাশ।

 

 

শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

 

 

নির্বাচিত হয়ে শিক্ষক আব্দুল মজিদ বলেন, এই স্বীকৃতি আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের প্রতিটি সহকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকের ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়া আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com