• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪
সর্বশেষ :
দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার

কেএম রেজাউল করিম, দেবহাটা সাতক্ষীরা / ১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
Oplus_131072

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে দেবহাটা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানায় কর্মরত এসআই (নিঃ) মো. ইব্রাহিম মোল্লা, পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার ও এএসআই (নিঃ) ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেবহাটা থানার মামলা নং-০৬, তারিখ ১৪ নভেম্বর ২০২৬-এর এজাহারনামীয় আসামি মো. মিজানুর রহমান (২৮)-কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মিজানুর রহমান দেবহাটা উপজেলার এনামপুর গ্রামের মো. মুনছুর আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গ্রেফতারের পর শনিবার তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com