• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪
সর্বশেষ :
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে প্রশাসন। এসময় খোলপেটুয়া নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানীসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত আবু মুছা কোম্পানীর ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসসহ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপ-পরিদর্শক সনজিত উপজেলা প্রশাসন এবং শ্যামনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয়রা জানায় ইজারা না থাকার পরও শ্যামনগরের কিছু বালু ব্যবসায়ী ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিল। বিষয়টি নিয়ে সুধী মহলসহ স্থানীয় গ্রামবাসীরা প্রশাসনের কাছে ভাঙনের শংকার কথা জানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আবেদন করে।

 

একপর্যায়ে শ্যামনগর উপজেলা প্রশাসন গত ৯ নভেম্বর থেকে খোলপেটুয়া নদীতে আকস্মিক অভিযান শুরু করে।

 

এদিকে ভ্রাম্যমান আদালত সুত্র নিশ্চিত করে জানায় বৃহস্পতিবার সকাল থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয় খোলপেটুয়া নদীতে। একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করে। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করে। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।

 

ভ্রাম্যমান আদালত সুত্র আরও জানায় জব্দকৃত বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহহারী ইউনিয়ন ভুমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

 

এদিকে নওয়াবেঁকী ও আটুলিয়ার মোঃ আলমগীর হোসেন ও রানাসহ একাধিক ব্যক্তি জানিয়েছে, সেই ১৪ এপ্রিল থেকে অবৈধভাবে উক্ত খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন হলেও একজন ব্যক্তির ফেসবুক ঘোষনার পরপরই প্রশাসনের অভিযানের বিষয়টি সন্দেহ জাগিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com