• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০
সর্বশেষ :
শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ

শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগরে মাদকের কুফলসহ বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে শিক্ষার্থীদের সচেতনতার উদ্যোগ নিয়েছে পুলিশ। যার অংশ হিসেবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরির্দন করেছেন।

 

এসময় শিক্ষকদের উপস্থিতিতে সমাজে মাদকের কুফল নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের কাছে গুরুত্বপুর্ন বার্তা পৌছান। উপ-পরিদর্শক সনজিত ও প্রধান শিক্ষক শামিম হোসেনসহ অপরাপর শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়া শেষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে শপথ বাক্য পাঠ করেন।

 

শ্যামনগর অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান মাদক এমন বিষ যা একটি সমাজ নয় একটি প্রজম্মকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে সমাজে যেমন অনাচার বৃদ্ধি পাচ্ছে তেমনী পারিবারিক সম্পর্ক ফিঁকে হয়ে যাচ্ছে। তিনি আরও জানান বাল্যবিয়ের কারনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা মা হয়ে পড়ছে। যার ফলে কৌশরের স্বাদ গ্রহন করতে না পেরে একদিকে সে যেমন বুড়িয়ে যাচ্ছে, তেমনী ডিভোর্স এর হার বৃদ্ধি পাচ্ছে।

 

এছাড়া পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়া ছাড়াও সচেতনতার অভাবে ঐসব দম্পতি অপুষ্টিতে ভোগা সন্তান জম্ম দিচ্ছে। এসব বিষয়ে শিশুদের মধ্যে সচেতনতার বীজ বপনের চেষ্টা করছেন তিনি।

 

পাশাপাশি পথেঘাটে যেন কেউ কোন মেয়েকে উত্যক্ত না করে এবং কেউ এমন পরিস্থিতির শিকার হলে যেন পুলিশকে নির্ভয়ে জানায় সেসব বিষয়ে শিক্ষার্থীদের বার্তা দেয়া হয়েছে। তিনি আরও বলেন শিশুরা আগামীর ভবিষ্যত। তাই ভবিষ্যত প্রজম্ম যেন মাদক ও বাল্যবিয়ের অভিষাপমুক্ত সমাজ গড়তে পারে সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের বার্তা পৌছে দিচ্ছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com