• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

শেষবারের মত জরিমানা ব্যতীত খেলাপি মোটরযান হালনাগাদ করার সময় বৃদ্ধি 

শেখ আমিনুর হোসেন / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ মে, ২০২৪
খেলাপি মোটরযান হালনাগাদ করার সময় বৃদ্ধি 

জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে শেষ বারের মত সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৭ মার্চ ২০২৪ তারিখের ০৭.০০.০০০.১৪৩.৫০.০০৩.২১-৭৩ স্বারকের সম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের  (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুটপারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার ০৫ মে ২০২৪ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৩০৭ স্বারকে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে সর্বশেষবারের মত সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোঃ মনিরুল আলমের স্বাক্ষরিত।
উল্লেখ্য, উল্লেখিত সময়সীমার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিআরটিএ’র সমন্বয়ে রেজিস্ট্রেশন বিহীন ও খেলাপি মোটরযান এবং মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এর বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com