• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

শ্যামনগরে প্রধান শিক্ষকের আচরনে সহকারি শিক্ষিকা অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
শিক্ষিকা অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এর রুঢ় ব্যবহারে সহকারী শিক্ষিকা শান্তি রানী স্কুলেই অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে তার স্বহকর্মীরা তাকে শ্যামনগর সরকারী হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে গত ২৯ এপ্রিল সকাল ১০ ঘটিকার।

 

এ ঘটনায় শিক্ষিকার স্বামী অশোক কুমার গায়েন বাদী হয়ে শ্যামনগর থানায় প্রধান শিক্ষককে বিবাদী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, শিক্ষিকা শান্তি রানী গত ২৮ এপ্রিল ব্যাংক ঋণের কাগজপত্রে স্বাক্ষর নেওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট গেলে তিনি স্বাক্ষর না করায় ঐদিন রাতে শিক্ষিকা ও তার স্বামী সাতক্ষীরা ৪ জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন মহোদয় কে বিষয়টি জানালে, তিনি প্রধান শিক্ষককে কে স্বাক্ষর করার জন্য মোবাইল ফোনে বলে দেন।

 

গত ২৯ এপ্রিল সহকারি শিক্ষিকা পুনরায় স্বাক্ষর করানোর জন্য স্কুলে যান। প্রধান শিক্ষক স্বাক্ষর করতে করতে রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দেন। এ সময় শিক্ষিকা শান্তি রানী মানসিক ভারসাম্য হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে। বর্তমান তিনি শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন শিক্ষিকা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

 

এ ঘটনায় প্রধান শিক্ষক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আমার নিকটে শিক্ষিকা শান্তি রানী ব্যাংক লোনের কাগজে স্বাক্ষর নিতে আশায় আমি স্বাক্ষর দেয়ার পর উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমি ওনাকে হাসপাতলে দেখেও এসেছি। তবে তার সাথে অশালীন ব্যবহারের কথা অস্বীকার করেন।

 

এ ঘটনায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন বিষয়টি আমি জানিনা তবে খোঁজখবর নিয়ে দেখছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com