• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৩

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৪৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামে।

 

আহতরা ৯৯৯ নম্বরে ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

 

জমির মালিক কামরুল শেখ জানান, কাশিমাড়ি মৌজায় ৫০ শতক জমি কিনে বিনিময় করে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছে। গতকাল সকাল সকাল ৯ টায় একই এলাকার ইছাক বিশ্বাসের নেতৃত্বে বহিরাগত ৪০/৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে মৎস্য ঘেরে লুটপাট শুরু করে। এ সময় তার ভাই শহিদুল ইসলাম বাধা দিলে তাকে বেধঢ়ক মারপিট করে ও তার ডান পায়ের হাটুতে দা দিয়ে কোপ মারে। এ সময় উম্মে হানি (২৫) ও হোসাইন হাসান (১৭) গুরুতর আহত হয়। বর্তমান তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।

 

এ ঘটনায় কামরুল শেখ বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছে।

 

এ ঘটনায় প্রতিপক্ষ ইছাক বিশ্বাস জানান, উক্ত জমিতে আমরা মৎস্য ঘের করে শান্তিপূর্ণ দখলে ছিলাম। হঠাৎ সকালে কামরুল শেখ এর লোকজন ঘেরের রাস্তা কাটার সময় আমরা বাধা দিলে মারামারির ঘটনা ঘটে। উহাতে আমাদের একজন আহত হয়েছে। বর্তমান শ্যামনগরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com