• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা

প্রতিনিধি: / ৫৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে বোদা  উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি
আলোচনা সভায় সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে সার্বিক দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সোনালী ব্যাংক লিমিটেড  বোদা উপজেলা শাখা ব্যবস্থাপক সহিদুল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুসহ দশটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের ৪টি প্রকল্পের উপর গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। ৪টি স্কিমের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকুরিজীবীদের জন্য প্রগতি স্কিম, স্বকর্ম ও অ- প্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য সুরক্ষা স্কিম এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য সমতা স্কিমসহ এই চারটি পদ্ধতিতে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের মধ্যে সর্বনিন্ম দশ বছর এবং সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত এই স্কিমের মাসিক চাঁদা প্রদান করতে হবে।
উল্লেখ্য যে সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশী নাগরিক এই স্কিমের আওতায় আসতে পারবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com