• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

সাফজয়ী ফুটবলার রাজিয়া না-ফেরার দেশে

প্রতিনিধি: / ৮২৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: সন্তান জন্ম দিতে গিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া খাতুন। সাতক্ষীরার কালীগঞ্জ থানায় নিজ গ্রামে গত বুধবার রাতে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোর ৪টার দিকে প্রাণ হারান একসময় জাতীয় দলে খেলা এই ফুটবলার। প্রসূতি মারা গেলেও সুস্থ আছে ছেলেসন্তান। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলের হয়ে প্রথমবার খেলেছিলেন রাজিয়া। এরপর ২০১৮ সালে ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলের সদস্য ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। লাল-সবুজের সিনিয়র দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন তিনি। যদিও কৃষ্ণারানী সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ভিড়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বাফুফে ক্যাম্প থেকেও বাদ পড়েছেন বছর চারেক আগে। সবশেষে নারী ফুটবল লিগে খেলেছিলেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে। বাফুফে ভবনের ক্যাম্পে রাজিয়ার সঙ্গে দীর্ঘদিন রুম শেয়ার করেছেন কৃষ্ণারানী। জাতীয় দলের এই ফরোয়ার্ডও হতবাক তাঁর মৃত্যুর খবর শুনে, ‘আমরা একসঙ্গে অনেক দিন ছিলাম। খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের। এমন খবরে খুবই খারাপ লাগছে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com