• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

সালাউদ্দিন যে কারণে জাতীয় দলের কোচ হননি

প্রতিনিধি: / ৭৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: দেশের ক্রিকেটে জনপ্রিয় মুখ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। লোকাল ক্রিকেটারদের আস্থার জায়গা এই কোচ। যেকোনো সময় সমস্যায় পড়লে সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অনেকে দ্বারস্থ হন কোচ সালাউদ্দিনের। এমন একজন বাংলাদেশের কোচ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তবে নিজেই জাতীয় দল কোচ হতে চান না সালাউদ্দিন। জাতীয় দলের কোচ হতে না চাওয়া প্রসঙ্গে ক্রিকবাজকে সালাউদ্দিন বলেন, ‘সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই এবং সহকারি কোচ হলে আমাকে ছেলেদের উন্নতির জন্য অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। একটা দল গোছানোর পেছনে সহকারি কোচের বড় ভুমিকা থাকে। কিন্তু এখন আমি এটা করতে পারবো না এবং অন্য কারও অধীনে কাজ করার মানসিকতা এখন আর নেই।’ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রসঙ্গে টেনে দেশের জনপ্রিয় এই কোচ আরও বলেন, ‘হাথুরুসিংহের ব্যাপারে আমি যা দেখেছি ও বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না এবং আমি যেমন মানসিকতার, তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্য কেউ যদি আমার কাজে প্রভাব খাটায় তাহলে আমার জন্য কাজ করা মুশকিল হয়ে পড়বে এবং আমি এমন নই। এ কারণেই আমি নাম দেইনি।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com