• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল

সেরা পাঁচ ইনিংস বিপিএলে

প্রতিনিধি: / ৭১৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: কুড়ি ওভারের সংস্করণে আড়াইশ চাপিয়ে তিনশ ঊর্ধ্ব রানের ঘটনা আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৩৯ রান। ষষ্ঠ আসরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্স বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহ করে। অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর সেঞ্চুরিতে ইতিহাস গড়ে রংপুর। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। কখনোবা ছোঁয়ার জন্যও। চার সংস্করণ পেরিয়ে বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটি স্পর্শ হয়েছে এবার। দশম আসরের ২৯তম ম্যাচটি আরেকবার পুরোনোকে সামনে আনল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল মঙ্গলবার তিন উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। উইল জ্যাকস-লিটন দাস এবং মঈন আলীর তাÐবে বিশাল সংগ্রহ পায় দল। আর ফলাফলও তাদেরই পক্ষে যায়। সময়-প্রেক্ষাপট ভিন্ন। যদিও মাঠ এবং প্রতিপক্ষ অভিন্ন। নামের তারতম্য থাকলেও বন্দরনগরীর দল দুবারই লজ্জার সাক্ষী। গতবার চট্টগ্রামের দলের বিপক্ষে রংপুর রাইডার্স ৭২ রান জিতেছিল এবার ৭৩ রানে জিতলো কুমিল্লা। বিপিএলে যুগ্মভাবে এই দুই দল সর্বোচ্চ রান স্কোরার। দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। সপ্তম সংস্করণে কুমিল্লা ওরিয়র্সের বিপক্ষে ২৩৮ রান তুলেছিল দলটি। তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ ফরচুন বরিশালের। ২০২৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ২৩৮ রান করেছিল বরিশালের দল। জয় পেয়েছিল ৬৭ রানে। চতুর্থ সংগ্রহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ২০২৯ সালে খুলনা টাইটান্সের বিপক্ষে ২৩৭ রান তুলেছিল তারা। জিতেছিল ৮০ রানে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com