• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী

অনলাইন ডেস্ক / ১৮৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় স্বামী ইমাম হোসেনের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তার স্ত্রী নাসরিন খাতুন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। পলাতক স্ত্রী নাসরিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আব্দুস সামাদ সিকদারের মেয়ে।

 

স্থানীয়রা জানান, পটুয়াখালীর দুমকি থানার মোতাহার হোসেনের ছেলে ইমাম হোসেনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। এই দম্পতি চাকরির সুবাদে মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। দাম্পত্য কলহ আর দুজনের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী নাসরিন।

 

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমাম হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

 

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেজবা রহমান বলেন, ‘আমাদের কাছে এরকম অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com