• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

হাথুরুসিংহে লিটনের বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ৫৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: ফর্মহীনতায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে দল থেকে বাদ পড়েন লিটন দাস। প্রথম দুই ওয়ানডেতে শূন্য হাতে মাঠ ছাড়েন বাংলাদেশের ওপেনার। সর্বশেষ ১০ ওয়ানডেতে তার নেই কোনও হাফ সেঞ্চুরি। তৃতীয় ওয়ানডের দল থেকে তাই তাকে একদম ছেঁটে ফেলে কড়া বার্তা দেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের এই বাদ পড়া নিয়ে সোমবার ম্যাচের আগে বক্তব্য দিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ শুরুর আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপে বাংলাদেশের কোচ বলেছেন, ‘লিটনের অভিজ্ঞতা সব সময়ই মূল্যবান। আপনি জানেন না এ ধরনের খেলোয়াড় কখন এসে ম্যাচ জেতানো ইনিংস খেলে ফেলে। বলতে হচ্ছে সে কিছুটা ছন্দ হারিয়েছে। কাজেই আমরা তার থেকে দুর্ভাগ্যজনকভাবে সরে এসেছি।’ স্টাইলিশ ব্যাটার লিটনের কাছে দলের প্রত্যাশা আকাশচুম্বী। দলের সেরা ব্যাটার; তার কাছে এমন প্রত্যাশা অবাস্তব কিছু নয়। বিশ্বকাপে মাঝারি মানের পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সিরিজেও সাফল্য পাননি। তিন ম্যাচে তার রান ২৬, ৬ ও অপরাজিত ১ রান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। দুই ম্যাচে দৃষ্টিকটু শটে আউটও হয়েছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ে লিটন একই দিনে ঢাকায় ফেরেন। পরদিন বিকেএসপিতে নেমেছিলেন ডিপিএলের ম্যাচ খেলতে। ওপেনিংয়ে সুযোগ না হলেও আবাহনীর জার্সিতে তিন নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৯ বলে মাত্র ৫ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com