• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫১
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনিতে পুলিশের কঠোর চেকপোস্ট ও টহল কার্যক্রম

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ২২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে রাখতে আশাশুনি থানা পুলিশের উদ্যোগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ ও ইন্সপেক্টর (তদন্ত) আবদুল ওয়াদুদ এর নির্দেশনায় থানার এসআই আব্দুর রশিদ, এস আই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপড়া বাসস্ট্যান্ড এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক, প্রবেশপথ ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।

 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরিবেশে যেন কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অবৈধ অস্ত্র পরিবহন না ঘটে সে লক্ষ্যে এই চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।

 

অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন, “নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সেজন্য নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।”

 

গতকাল শুক্রবার কাগজপত্র না থাকায় দুইটা মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ থানা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের তৎপরতায় এলাকায় নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com