• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৫
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

আশা ভোঁসলের নাতনি বলিউডে পা রাখছেন

প্রতিনিধি: / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিনোদন: সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে বলিউডে অভিষেক করতে চলেছেন। সন্দীপ সিং পরিচালিত দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করবেন জানাই। নাতনির এখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সন্দীপ সিং এর দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ সিনেমায় ছত্রপতি শিবাজী মহারাজের শত্রæ রানি সাই বাইয়ের চরিত্রে অভিনয় করবেন আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে। আশা ভোঁসলে এক্স-এ একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি ভীষণ উচ্ছ¡সিত আমার নাতনি জানাই ভোঁসলেকে সিনেমার জগতের সঙ্গে যুক্ত হতে দেখে। ওকে নতুন সিনেমা দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিতে দেখা যাবে। আমি আশা করব ও এখানে ওর জায়গা তৈরি করতে সক্ষম হবে। ওকে আর সন্দীপ সিংকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’ এছাড়া কেবল আশা ভোঁসলে নন। এই ছবির পরিচালক নিজেও ভীষণ খুশি যে জানাই তার ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি জানাইকে লঞ্চ করতে পেরে। ও নিজেই ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর, এবং একই সঙ্গে ওর যোগ আছে আরও একটি দুর্দান্ত পরিবারের সঙ্গে। লতা মঙ্গেশকর সম্পর্কে ওর ঠাকুমার বোন হন, আর আশা ভোঁসলে ওর নিজের ঠাকুমা। এই পরিচয়গুলো ছাড়া ও নিজেও দারুণ নৃত্যশিল্পী এবং পারফর্মার। আমি নিশ্চিত ও রানি সাই বাইয়ের চরিত্রটি দারুণ ভাবে পালন করবে।’ তিনি এদিন আরও জানিয়েছেন রানি সাই বাই শিবাজী মহারাজকে মানুষ এবং রাজা হিসেবে উন্নতি করতে অনেকটা সাহায্য করেছেন। দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ ছবিটি দারুণ ভাবে বানানো হচ্ছে। এই ছবিটি ২০২৬ সালের ১৯ ফেব্রæয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর দিন মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com