• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২২
সর্বশেষ :
ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

ককটেল বোমা ও অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি মুরাদকে গ্রেফতার করেছে র‍্যাব

ডুমুরিয়া প্রতিনিধি / ১৫০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

খুলনা র‌্যা‌বের সি‌পি‌সি যশোরে ক‌্যাম্প ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ মুরাদ (২২) নামে বিস্ফোরক আইনের মামলাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

 

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, শনিবার (৬ ডিসেম্বর ) দুপুরে র‌্যাব-৬,সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানার চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

র‌্যাব জানায়, দুপুর ১২টা ১০ মিনিটে পরিচালিত অভিযানে গ্রেফতারের সময় মুরাদের নিকট থেকে একটি টিপ ছুরি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, রেলগেট সংলগ্ন চোরমারা মাঠে তার হেফাজতে আরও ককটেল বোমা ও দেশীয় অস্ত্র রাখা আছে।

 

তার স্বীকারোক্তি অনুযায়ী একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে র‌্যাব সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে ঘাসজঙ্গলের ভেতর লুকিয়ে রাখা ২টি ককটেল বোমা, ৩টি হাসুয়া, ১টি কুড়াল ও ১টি লোহার রড উদ্ধার করেন।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

পরবর্তীতে উদ্ধার করা আলামতসহ তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় নতুন মামলাও দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com