• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৬
সর্বশেষ :
আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন!

অনলাইন ডেস্ক / ৩১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে দেখতে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন—এমন গুঞ্জনে দিনভর উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি নাকি লন্ডন থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এমনকি যাত্রী তালিকায় একজন ভিআইপি থাকার কথাও শোনা যাচ্ছে। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

 

এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বিজিবি মোতায়েনসহ হাসপাতালে আগামীকাল হেলিকপ্টার অবতরণের মহড়াও হবে—এমন খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভিড় এড়াতে হেলিকপ্টারে করেই তাকে হাসপাতালে নেওয়া হতে পারে।

 

বিএনপি নেতারা বলছেন—তারেক রহমান “শিগগিরই” দেশে ফিরবেন, তবে কবে ফিরবেন তা কৌশলগত কারণে প্রকাশ করা হচ্ছে না।

 

এদিকে যুক্তরাজ্যের চার সদস্যের মেডিক্যাল টিম এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছে। তার অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন।

 

সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন— ১৭ বছর পর কি সত্যিই দেশে ফিরছেন তারেক রহমান?


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com