• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪
সর্বশেষ :
সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা

তালা উপজেলা চেয়াম্যান প্রার্থী সাংবাদিক নজরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষনা

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৪১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
তালা উপজেলা চেয়াম্যান প্রার্থী সাংবাদিক নজরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষনা

আগামী ২১ শে মে আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল (২৩ এপ্রিল) যাচাই-বাছাই শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার(তালা) দফতর নিশ্চিত করেছেন। সাংবাদিক এস.এম নজরুল ইসলাম তালা উপজেলায় সর্বপ্রথম অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ও  রিটানিং অফিসার(তালা) সর্বপ্রথম তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
সাংবাদিক এস.এম নজরুল ইসলাম নাগরিক ঐক্য পরিষদ সমার্থিত প্রার্থী ও তালা প্রেসক্লাব সভাপতি হিসেবে নির্বাচনে প্রতিদ¦ন্দ¦ীতা করছেন। তিনি তালা সদর ইউনিয়নের ২০১১ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
মনেনয়ন যাচাই-বাছাই কালে তার সাথে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য পরিষদের নেতা  ও তালা প্রেসক্লাবের সাধাণ সম্পাদক শেখ জলিল আহমেদ, নাগরিক ঐক্য পরিষদের নেত বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, শেখ হাবিবুর রহমান হাবিব,মীর কাউয়ুম ইসলাম ডাবলু,মো: আব্দুস সবুর খাঁ প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন,সন্ত্রাস-দখলবাজমুক্ত,ন্যায় বিচার,সুশাসন,উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ও স্মাট উপজেলা গড়তে সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশআল্লাহ।
তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com