• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২১
সর্বশেষ :
ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় জালকুড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

 

এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম’র সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাফরীন যোবায়রা সুরভীসহ পরিবার কল্যাণ সহকারিগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com