• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৮
সর্বশেষ :
না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও আহতদের সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের পূর্ব দীঘা গ্রামের শশাঙ্ক শেখর সানার সাথে প্রতিবেশী মনোরঞ্জন সানার ছেলে জয় প্রকাশ সানা ও মৃত ভোলানাথ সানার ছেলে তারক সানা’র সাথে বসতবাড়ীর জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা উপেক্ষা করে জয় প্রকাশ ও তারক সানা গংরা শুক্রবার দুপুরে শশাঙ্ক শেখরের বসতবাড়ীর ঘেরা বেড়া তুলে দেয়। এরপর শশাঙ্ক’র পরিবার বিকালে পুনরায় ঘেরা দিয়ে দেয়। এর পরপরই প্রতিপক্ষরা পুনরায় ঘেরা বেড়া ভাংচুর করার চেষ্টা করলে বাঁধা দিতে গেলে জয় প্রকাশ ও তারক গংরা শশাঙ্কের পরিবারের উপর হামলা ও মারপিট করে। এতে শশাঙ্কের স্ত্রী কবিতা সানা (৪৫) ও ছেলে সৌরভ সানা (২৮) গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শশাঙ্কের ভাইপো অনিমেশ কুমার সানা বাদী হয়ে প্রতিপক্ষ জয়প্রকাশ, তারক ও জীবনানন্দ সানাকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে ওসি তদন্ত তুষার কান্তি দাশ বলেন, বিষয়টি জায়গা-জমি বিরোধ সংক্রান্ত, এনিয়ে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com