• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৮
সর্বশেষ :
নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

বুর্জ খলিফায় ‘দরদ’ শাকিবের জন্মদিনে

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিনোদন: ঢাকাই চলচ্চিত্রের ‘হিরো দ্য সুপারস্টার’ খ্যাত অভিনেতা শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। দিনটিকে ঘিরে এক অনন্য আয়োজন করতে যাচ্ছে ‘দরদ’ ছবির টিম। শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’ ছবির ২০ সেকেন্ডের একটি প্রমো সেদিন দুবাইয়ের বুর্জ খলিফার গায়ে ভেসে উঠবে। গত সোমবার পরিচালক অনন্য মামুন এই খবর জানান। মামুন বলেন, “এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করছি। ‘ব্যাটম্যান’, ‘স্পাইডারম্যান’, ‘হালক’, ‘বার্বি’—সব ছবিরই প্রডাক্ট মার্কেটিং ছিল। আমরা এই ছবির ক্ষেত্রে সেটা শুরু করেছি। এরই মধ্যে মোবাইলের কাভার, টি-শার্ট, কাপ তৈরি করেছি। সেগুলো অনলাইনে যে কেউ অর্ডার করে ঘরে বসেই পেতে পারেন।” ‘দরদ’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো মামুন নিশ্চিত করে কিছু বলেননি। হয়তো ২৮ মার্চের প্রমোতে সেটা উল্লেখ থাকতে পারে। ‘দরদ’ ছবিটি বাংলা, হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায়। ছবিটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে ভারতে এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com