• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৯
সর্বশেষ :
শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

রাশ্মিকা অনুরাগীদের বিরাট চমকে দিলেন

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: নিজের জন্মদিনে অনুরাগীদের বিরাট চমক দেবেন রাশ্মিকা মান্দানা, এমনটা ঘোষণা দিয়েছিলেন আগেই। কথা দিয়ে কথা রাখলেন অভিনেত্রী। গত শুক্রবার নিজের ২৮তম জন্মদিনে সামাজিক মাধ্যমে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘পুষ্পা ২’ থেকে নিজের ফার্স্টলুক প্রকাশ করলেন রাশ্মিকা। পরনে কাঞ্জিভারাম, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর পরে একেবারে বধূরূপে ধরা দিলেন অভিনেত্রী! গত শুক্রবার মুক্তি পেল ‘পুষ্পা ২’-এর ফার্স্টলুক। যেখানে রাশ্মিকাকে দেখা গেল একেবারে বধূ সাজে। রাশ্মিকার ঝলক দেখে ইঙ্গিত পাওয়া গেল, শ্রীভল্লি রূপে ফের ঝড় তুলবেন অভিনেত্রী। দক্ষিণী এই তারকা ক্যারিয়ারের শুরুতেই হয়ে উঠেছিলেন ভারতের ন্যাশনাল ক্রাশ! ‘পুষ্পা’ সিনেমার ‘স্বামী স্বামী’ গানে রাশ্মিকার নাচ দেখে তো মুগ্ধ ছিল সবাই। রাশ্মিকার ‘শ্রীভল্লি’ চরিত্র দারুণ হিট। এরপর থেকেই শোনা যাচ্ছিল ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে ‘শ্রীভল্লি’ ওরফে রাশ্মিকাকে! গত শুক্রবার রাশ্মিকার পোস্টার শেয়ার করে নির্মাতারাও জানান দিলেন, রাশ্মিকাও থাকছেন পুষ্পার দ্বিতীয় ভাগে। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, ‘পুষ্পা ২’-এর চিত্রনাট্যে বেশ পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, ‘পুষ্পা ২’তে নাকি ‘শ্রীভল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, সিনেমার শুরুতেই মিলবে এর ইঙ্গিত। তবে এসব গুঞ্জন থাকলেও সিনেমাটির প্রযোজক ওয়াই রবি শঙ্কর জানিয়েছেন, ‘গল্পের মধ্যে অনেক পরিবর্তন হবে, তা একেবারেই সত্যি। কিন্তু শ্রীভল্লির চরিত্রের মৃত্যু ঘটবে তা কিন্তু নয়। বরং সিনেমার সব চরিত্রগুলোই নতুন শেড পাবে।’ এই মুহূর্তে আরব আমির শাহিতে কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জন্মদিন পালন করছেন রাশ্মিকা মান্দানা। বিজয় ও রাশ্মিকার বিয়ের গুঞ্জনও তুঙ্গে। তে সম্পর্কের কিংবা বিয়ের প্রসঙ্গে এখনো মুখ খুলেননি দুজনের কেউই। বরং আড়ালে আড়ালে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন এই জুটি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com