• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫০
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে : বিভিন্ন মহলের ক্ষোভ

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৩৯৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

১ ডিসেম্বর ২০২৫ খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনীত হিসেবে ঘোষণা করেন।

 

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অত‍ি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত।

 

প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোন রাজনৈতিক কর্মকান্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে।
বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সাথে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যার প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি (তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩) হাতে এসেছে, যা জনগুরুত্ব বিবেচনায় প্রকাশ করা হলো। একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি’ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে সূত্র।

 

এ বিষয়ে জানতে আমি সরাসরি আজ কৃষ্ণ নন্দীর সাথে কথা বলে তাঁর বক্তব্য ও সত্যতা জানতে চাই। কৃষ্ণ নন্দী জানান শিপন কুমার বসু’কে তিনি চেনেন না, তবে শিপন কুমার বসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাঁর সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড।

 

তিনি আরো দাবি করেন শিপন কুমার চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।

 

তবে প্রাথমিকভাবে সংযুক্ত এই তিনটি ছবির (এনক্রিপটেড এপ ব্যবহার করে পাঠানো ফাইল হওয়ায় মেটাডেটা পাওয়া সম্ভব হয়নি) ফরেন্সিক এনালাইসিস করে কোন ধরণের এআই ব্যবহার বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি। শিপন কুমার বসুর সাথে তোলা দুটি ছবিতে উল্লেখ করা সময় (১৫.০২.২০২৩) কৃষ্ণ নন্দী, ভারতে অবস্থান করছিলেন, ‍যা তাঁর ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে।

 

উল্লেখ্য ২০১৩ সাল থেকে অদ‍্যাবধি মোট ২২ বার তিনি ভারত গমন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com