• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি

মারা যাননি পুনম পান্ডে

প্রতিনিধি: / ৭৩২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন:  সবাইকে অবাক করে দিয়ে পুনম পান্ডের ইনস্টাগ্রাম থেকে ঘোষণা দেয়া হয়েছিল তিনি মারা গেছেন কিন্তু একদিন পর পুনম জানালেন তিনি বেঁচে আছেন।একদম সুস্থ রয়েছেন পুনম পান্ডে। গত শুক্রবার মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ৩২ বছরের নায়িকার এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। অবশেষে জবাব দিলেন পুনম নিজেই! হ্যাঁ, বেঁচে আছেন পুনম। মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই! এবার ভিডিও প্রকাশ করে তিনি জানালেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ। পুনম বলেন, ‘আমি ক্ষমা প্রার্থী, আমার জন্য সবাই অসুবিধায় পড়েছেন তা আমি জানি। কিন্তু আমার ইচ্ছে ছিল সকলকে একটু ধাক্কা দেয়ার। কারণ আমরা জরায়ু ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। তিনি আরও বলেন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কেড়ে নিচ্ছে। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখালো। যারা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে’। আগামী ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবস। ঠিক তার দু-দিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যানসারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়ত পুরোটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। গতকাল অভিনেত্রী পুনম পা-ের ইনস্টাগ্রামে লেখা হয়েছিল, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’ ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো বা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।কয়েক সপ্তাহ আগে, পুনম পা-ে হঠাৎ করে মালদ্বীপের একটি শুটিং বাতিল করে শিরোনামে এসেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যেখানে তিনি মালদ্বীপের প্রতি নিজের ভালোবাসা জাহির করেছিলেন। সঙ্গে আবার জানান, সেখানে আর শ্যুটিং করতে যেতে চান না তিনি। বরং যেতে চান লাক্ষাদ্বীপে, দেশের প্রতি নিজের ভালোবাসার কারণে। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম পা-ে। ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com