• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫
সর্বশেষ :
কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধি: / ৬৬৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বহিরাগত সন্ত্রাসী হামলায় স্কুল
শিক্ষার্থীসহ ৪ জনকে কুপিয়ে জখমের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
শনিবার বিকেল ৫টায় তেলিগাতী ইউনিয়নের কালুরহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেয়।
গত শুক্রবার সকালে চোমড়া গ্রামের মতিয়ার রহমান শেখের ৮ বিঘা জমির মৎস্য ঘেরে
পূর্ব শত্রæতার জের ধরে পার্শ্ববতী কচুয়া উপজেলার আঠারো গাতী গ্রামের হানিফ ওরফে
ছাদুর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল হামলা চালিয়ে জোরপূর্বক মাছ ধরে নেয়। এ সময়
তাদেরকে বাঁধা দিলে ঘের মালিক মতিয়ার শেখ (৪৫), তার চাচা আব্দুর রহিম শেখ (৬৫) ও
ভাইয়ের স্ত্রী কমলা বেগমকে (৪৫) ও নবম শ্রেণীর স্কুল ছাত্রী আরমিন আক্তার (১৪)কে
মারপিট কুপিয়ে রক্তাক্ত জখম করে। এদের মধ্যে থেকে গুরুত্বর জখমী ৩ জনকে বাগেরহাট সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মতিয়ার শেখের ভাতিজা আল আমিন শেখ বাদি হয়ে শুক্রবার মোরেলগঞ্জ থানায়
হানিফ ওরফে ছাদুকে প্রধান প্রতিপক্ষ করে ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
করেছেন।
এ হামলার প্রতিবাদে এলাকাবাসি ফুসে উঠেছে। বিক্ষোভ ও মানববন্ধন অংশ নেওয়া
কৃষক দেলোয়ার শেখ, রশিদ শিকদার, শিক্ষার্থী রাকিব শেখ, রসুল শেখ, আকরাম, শেখ,
কালাম শেখ, আওয়ামী লীগ নেতা মোস্তফা শেখ সহ প্রতিবাদকারিরা  প্রকাশ্য
দিবালোকে বহিরাগত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হামলাকারিদের অবিলম্বে
গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com