• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫
সর্বশেষ :
সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

বন্ধ হচ্ছে খেলাপিদের নতুন ব্যবসা খোলা ও বাড়ি-গাড়ি কেনা

প্রতিনিধি: / ৫৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

অর্থনীতি: ঋণ খেলাপিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের। তিনি জানান, বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা করেছে। সেখানে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কেউ ঋণ নিয়ে ফেরত না দিলে ‘ইচ্ছা খেলাপি’ হিসেবে বিবেচিত হবেন। এতে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হবেন। খেলাপিরা নতুন করে জমি বাড়ি গাড়ি কিনতে পারবেন না। নতুন ব্যবসাও খুলতে পারবেন না। খেলাপিদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। তিনি আরও বলেন, খেলাপি ঋণ কমাতে ১১ দফা রোডম্যাপ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঘোষণা অনুযায়ী, কোনো গ্রাহক ঋণ নিয়মিত পরিশোধ না করলে তাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভার সভাপতিত্ব করেন গভর্নর আবদুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com