• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩
সর্বশেষ :
সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প

পুলিশের চেকপোষ্ট দেখে ১৬ কেজি গাঁজা ফেলে পালালো দুই মাদক ব্যবসায়ী

প্রতিনিধি: / ৬৮৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাট পৌরসভার দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোষ্ট দেখে মটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্স এর সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মটরসাইকেলের মালিককে চিহ্নত করার চেষ্টা করছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, ফিটসেন বিহিন গাড়ীর বিরুদ্ধে নিয়োমিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী এলাকায় চেকপোষ্ট বসায় ট্রাফিক পুলিশ। এসময় সন্দেহজনক ওই মটরসাইকেলটিকে থামার জন্য নির্দেশ দিলে অজ্ঞাত ওই দুই মাদক বিক্রেতা মটরসাইকেলটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মটরসাইকেলটি তল্লাশী চালিয়ে দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com