• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮
সর্বশেষ :
মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি শাহিদুর রহমানের এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধন দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ এর শুভ উদ্বোধন পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ১৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী মোছাঃ মাহমুদা বেগম (৩২)। এ ঘটনায় তিনি সাতজনের বিরুদ্ধে কেশবপুর থানায় এজাহার দায়ের করেছেন।

 

এজাহার সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার ২৮ নম্বর ভোগতী নরেন্দ্রপুর মৌজার আরএস নামজারি খতিয়ান-১৮৪৮-এর আরএস ১৮৫০ নম্বর দাগে ৪৪ শতক জমির মধ্যে ১২ দশমিক ৫৭ শতক জমি ২০২৫ সালের ১০ জুলাই মোঃ মিজানুর রহমানের কাছ থেকে মাহমুদা বেগমের স্বামী মনিরুল ইসলামের নামে ক্রয় ও রেজিস্ট্রি করা হয়। এরপর থেকে তারা ওই জমি ভোগদখল করে আসছিলেন। সেখানে পাকা বাড়ি নির্মাণের কাজও চলছিল।

 

মাহমুদা বেগমের অভিযোগ, জমিটি নিয়ে আসামিদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মফিজুর রহমান, হাবিবুর রহমানসহ সাতজন লোহার রড, শাবল, কুড়াল ও হাতুড়ি নিয়ে জমিতে প্রবেশ করেন। পরে নির্মাণাধীন বাড়ির চারপাশের পাকা দেয়াল ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া বাড়িতে রাখা ৪৫ ব্যাগ সিমেন্ট ও ১ হাজার ১০০ কেজি রড নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এজাহার অনুযায়ী, এসব নির্মাণসামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।

 

মাহমুদা বেগম আরও অভিযোগ করেন, পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে আসামিদের জিজ্ঞাসা করলে তাকে খুন-জখমসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

এ ঘটনায় মোঃ মফিজুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আরিয়ুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আছহারুল ইসলাম, মোঃ জিন্নু সানা ও অপর এক হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় এজাহার দেওয়া হয়েছে।

 

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com