• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩
সর্বশেষ :
আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ জরিমানা সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু বাগেরহাটে ধানক্ষেত থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার লেবাননে ইসরায়েলি ড্রোন হা*ম*লায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম

সোনম মায়ের পুরোনো শাড়িতে নজর কাড়লেন

প্রতিনিধি: / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: পরনে লাল রঙের শাড়ি। চোখে কাজল, কপালে টিকলি। চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, তাতে গোজা ফুল। গত মঙ্গলবার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তাতে এমন লুকে দেখা যায় তাকে। সোনম কাপুরকে শাড়িতে দেখে ভ‚য়সী প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। এসব ছবির পেছনে একটি গল্প আছে, যা শোনে বিস্মিত নেটিজেনরা। সোনম ছবির ক্যাপশনে লেখেন-‘মায়ের ৩৫ বছরের পুরোনো ঘরচোলা পরেছি। এই শাড়ি-বøাউজ ধার দেওয়ার জন্য ধন্যবাদ মা। তোমার আলমারিতে হানা দিতে ভালোবাসি।’ ঘরচোলা কি, এর গুরুত্ব সম্পর্কে কি জানেন? এ প্রশ্ন ছুড়ে দিয়েছেন সোনম কাপুর। উত্তর জানতে আগ্রহীদের কমেন্ট সেকশনে যাওয়ার পরামর্শ দেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ঘরচোলা’ শব্দের দুটি অংশ। ‘ঘর’ (বাড়ি) এবং ‘চোলা’ (কেপ/পোশাক)। ‘ঘরচোলা’ শব্দের আক্ষরিক অর্থ ‘বাড়ির পোশাক’ বা বাড়িতে পরা পোশাককে বোঝায়। এই শব্দের প্রাসঙ্গিক অর্থ আরো জটিল। এখানে ‘ঘর’ শব্দ দিয়ে বোঝাচ্ছে কনের নতুন বাড়ি। অর্থাৎ তার স্বামীর বাড়িকে বোঝায়। ‘ঘরচোলা’-কে গুজরাটের নারীরা ‘ওড়নি’ হিসেবে ব্যবহার করেন। বিয়েতে কনেকে তার শাশুড়ি এই ঘরচোলা উপহার দেন। এই উপহারের অর্থ হলো- নতুন পরিবারে কনেকে স্বাগত জানানো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com