• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান তালায় মাদকাস*ক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হা*মলা ও ছিনতাইয়ের শি*কার তালায় শিক্ষক হিরন্ময়ের ওপর হা*মলাকারী আটক, খোঁজ নিলেন বিএনপি প্রার্থী হাবিব ধর্মব্যবসায়ীদের বিভ্রান্তি জনগণ আর মেনে নেবে না ড. মনিরুজ্জামান মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি

এস ডি রুবেল নতুন চমক নিয়ে আসছেন

প্রতিনিধি: / ২৯২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন এস ডি রুবেল। কামরুল নান্নুর কথায়, মুরাদ নূরের সুরে ‘ঢাকা’ শিরোনামের গানটি সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এস ডি রুবেল ফাউন্ডেশন থেকে প্রকাশিতব্য গানটির ভিডিও পরিচালনা করেন সৌমিত্র ঘোষ ইমন। নতুন গান প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, সংস্কৃতির অন্য সেক্টরে কাজ করলেও গানই আমার অস্তিত্ব! আমার প্রশান্তির জায়গা। নতুন গান প্রকাশের আনন্দ বরাবরই সন্তান জন্ম দেওয়ার অনুভ‚তি দেয়। আমার জানামতে ঢাকার ঐতিহ্যবাহী সব লোকেশন নিয়ে এভাবে কোনো গান এখনো প্রকাশিত হয়নি। রাজধানী ঢাকার উন্নয়ন ঐতিহ্যের চিত্র গানে ফুটে উঠেছে। ছোট ভাই মুরাদ নূর কম্পোজিশনে মেধার প্রমাণ দিয়েছে। ভালোবাসা দিবস থেকে শুরু করলাম, এখন থেকে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবো। এ গানের এজন্যই বেঁচে আছে এস ডি রুবেল। সবার আশীর্বাদ চাই। ঢাকা প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, এস ডি রুবেল আমার অভিভাবক, প্রিয় শিল্পী। বড় ভাইয়ের কণ্ঠে নিজের সুর তুলে দেওয়াটা ভীষণ আনন্দের। বিশ্বাস করি আমাদের প্রথম সৃষ্টি অধিকাংশ মানুষেরই ভালো লাগবে। আসছে ভালোবাসা দিবসে এস ডি রুবেল ফাউন্ডেশন থেকে গানটি সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com