• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: আদালত পাড়ায় সাজ সাজ রব শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা

কৃতী শ্যানন প্রথমবার রোবট চরিত্রে

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত বছরের ধারাবাহিকতা চলতি বছরও ধরে রাখার চেষ্টা করছেন অভিনেত্রী কৃতী শ্যানন। ক্যারিয়ারের প্রথমবারের মতো রোবট হয়ে পর্দায় আসছেন তিনি। ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ সিনেমায় ‘সিফরা’ নামের এক রোবট চরিত্রে দেখা মিলবে তার। গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃতির নতুন এই সিনেমাটি। এরইমধ্যে প্রকাশ করা সিনেমাটির ট্রেলার এবং লুক দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। যেখানে রোবট কৃতির সঙ্গে শহীদ কাপুরের প্রেমের রসায়নের আঁচ কৌতূহল বাড়িয়েছে। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন বক্স অফিস মাত করবে সিনেমাটি। সেই আভাসও অগ্রিম টিকেট বিক্রিতে দেখা গেছে। মুক্তির আগের দিন প্রায় ১ কোটি টাকা ঘরে তুলেছে ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ¡সিত কৃতি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বলিউডের প্রথম নায়িকা হিসেবে রোবট হয়েছি। যখন সিনেমাটির গল্প শুনি তখনই মনে হয়েছিল মজার একটি কাজ হবে তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া। আমার ভক্তরা দুর্দান্ত রসায়নসহ মনোরম প্রেমের গল্প দেখতে পাবেন। সিনেমাটি ঘিরে দর্শকদের এমন আগ্রহ সত্যি মুগ্ধ করেছে। শুধু আমার ভক্তরাই নয়, শহীদও শুটিংসেটে আমাকে দেখে মুগ্ধ হয়েছিল। আমার মনে হয়, আমাদের প্রেমের রসায়ন দেখতে হলেও সবাই হলে আসবেন।’ সিনেমাটিতে শহীদ কাপুর, কৃতী শ্যানন ছাড়া আরো অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া ও ধর্মেন্দ্র। অমিত যোশী ও আরাধনা শাহ’র পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন ল²ণ উটেকর, জ্যোতি দেশপান্ডে ও দীনেশ বিজন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com