• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৭
সর্বশেষ :
ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

মোরেলগঞ্জ ওসির অপেশাদার আচরণে প্রেস ক্লাবের নিন্দা

প্রতিনিধি: / ৩৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন একটি সংবাদের বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে অল্লীশ ও অপেশাদার ভাষায় কথা বলায় ওসির প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা। একই সাথে এক সপ্তাহের মধ্যে এ ঘটনার সন্তোষজনক সমাধান না হলে পরবর্তীতে ভিন্ন কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। শনিবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ নিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে জমি দখলের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন আজিজুর শরীফ ও তার স্ত্রী জেছমিন বেগম। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘মধ্যরাতে জমি দখল করে ঘর নির্মাণ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ওসির অস্বিকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাটি দেখে থানার ওসি তার অফিসিয়াল ফোন দিয়ে প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের নিকট খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘সাংবাকিদরা পুলিশের পাছায় আঙ্গুল দেয়’। এর পরেই ফোন কেটে দেন।

সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু(দৈনিক জনতা), মেহেদী হাসান লিপন(ইত্তফাক), রফিকুল ইসলাম মাসুম(যুগান্তর), ফজলুল হক খোকন(সমকাল), এইচ.এম মইনুল ইসলাম(আজকের পত্রিকা), জামাল হোসেন বাপ্পা(কালেরকন্ঠ), গণেশ পাল (দৈনিক জনকন্ঠ), এম পলাশ শরীফ(প্রতিদিনের বাংলাদেশ), মাহবুবুর রহমান(আজকের সংবাদ), শেফালি আক্তার রাখী(বাংলাদেশ বুলেটিন) ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাজাহান আলী খান উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com